© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াতের এমপি আসায় মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ‘বয়কট’

শেয়ার করুন:
জামায়াতের এমপি আসায় মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ‘বয়কট’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৫ এএম | ২৭ মার্চ, ২০২৬
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য উপস্থিত থাকায় নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বয়কট করেছেন বীর মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার পূর্বধলার জগত মনি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা-৫ আসনে জামায়াতের এমপি মাসুম মোস্তফা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকায় পূর্বধলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেননি।

সংশ্লিষ্ট বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান বলেন, ‘সব মুক্তিযোদ্ধা নন, কয়েকজন সকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। কুচকাওয়াজ শেষে তারা সবাই যোগ দেন। মুক্তিযোদ্ধাদের মূল অনুষ্ঠানে এমপি উপস্থিত ছিলেন না।’

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে এমপি মাসুম মোস্তফা বলেন, ‘স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিএনপির একটি অংশ আমার অংশগ্রহণে আপত্তি জানিয়েছিল। আমি প্রশাসনকে আগেই বলেছিলাম সব কর্মসূচিতে অংশ নেব। তবে একটি গ্রুপ বয়কট করায় পরিস্থিতি বিবেচনায় আমি তাদের অনুষ্ঠানে উপস্থিত থাকিনি।’

এসকে/টিএ

মন্তব্য করুন