© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘গ্রান কুভা’

শেয়ার করুন:
৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘গ্রান কুভা’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৮ পিএম | ২৭ মার্চ, ২০২৬
জ্বালানি তেলের একটি বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে হংকং পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ। এই চালানে মোট ৩০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল রয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ‘এমটি গ্রান কুভা’ নামের ওই ট্যাংকারটি বন্দরে নোঙর করে। জানা গেছে, চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ইউনিপেক এই তেল রপ্তানিকরেছে।
 
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ইউসুফ হোসেন ভূঁইয়া বলেন, ‘নতুন আসা জাহাজটিতে ২০ হাজার টন ডিজেল এবং ১০ হাজার টন জেট ফুয়েল রয়েছে। এর মধ্যে ডিজেল পরিবহন ও শিল্প খাতে ব্যবহার করা হবে এবং জেট ফুয়েল সরবরাহ করা হবে দেশের বিমানবন্দরগুলোতে।’
 
 
চলতি মাসে এটি নবম তেলবাহী জাহাজ, যা দেশে পৌঁছাল। আগে আরও আটটি জাহাজ এসেছে এবং মোট ১৭টি জাহাজ আসার কথা থাকলেও বাকি কয়েকটির সময়সূচি এখনও অনিশ্চিত রয়েছে।
 
বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহে বিলম্বের কারণে সম্প্রতি জ্বালানি ব্যবস্থাপনায় কিছুটা চাপ তৈরি হয়েছিল। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সরবরাহ বিঘ্নিত হওয়ায় সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়িয়েছে।
 
তবে বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানিয়েছেন, নির্ধারিত সময়েই জাহাজ এসেছে এবং বর্তমানে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। পাশাপাশি বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগও নেয়া হচ্ছে বলে তিনি জানান।

কেএন/এসএন

মন্তব্য করুন