© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সত্যি কী আবার ছোটপর্দায় ফিরছেন রুকমা?

শেয়ার করুন:
সত্যি কী আবার ছোটপর্দায় ফিরছেন রুকমা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৯ পিএম | ২৭ মার্চ, ২০২৬
অভিনেত্রী রুকমা রায় সম্প্রতি আবার ছোটপর্দায় ফিরবেন কি না, তা নিয়ে সম্প্রতি নেটদুনিয়ায় গুজব ছড়িয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, নায়িকা কোনও এক মন্দিরে পুজো দিতে যাচ্ছেন, সঙ্গে ছিলেন মা-বাবাও। ভিডিওটি দেখে অনেকেই ধারণা করছেন, রুকমা নতুন ধারাবাহিকে কাজ শুরু করতে চলেছেন।

তবে নিজেই সেই গুজবের কথা উড়িয়ে দিয়েছেন রুকমা। তিনি জানান, দু’মাস আগে শেষ হয়েছে তার ধারাবাহিক ‘এসআইটি বেঙ্গল’। কিছু দিন আগে তিনি ব্যক্তিগত কাজে ঘুরেও এসেছেন। অভিনেত্রী স্পষ্ট করে বলেন, নতুন ধারাবাহিক নিয়ে যা বলা হচ্ছে, তা পুরোপুরি ভুয়ো।



এখন রুকমা নিজের মতো করে সময় কাটাচ্ছেন। ভাল চরিত্র না পেলে তিনি অভিনয় করতে রাজি নন। এ ছাড়া নিজের ব্যবসা শুরু করেছেন, যেখানে শাড়ির প্রদর্শনী ও বিক্রির কাজ করছেন। ভবিষ্যতে বড়পর্দা ও ওয়েব সিরিজের পাশাপাশি ছোটপর্দায়ও কাজ করতে আগ্রহী নায়িকা, তবে শুধুমাত্র সঠিক চরিত্র পেলে।

পিআর/টিএ


মন্তব্য করুন