পুলিশ হত্যার বিচার নিয়ে মুখ খুললেন মো. তারেক রহমান
ছবি: সংগৃহীত
০১:০৩ এএম | ২৮ মার্চ, ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ হত্যার বিচারকে স্পর্শকাতর বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। শুক্রবার (২৭ মার্চ) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে স্পর্শকাতর অধ্যায় পুলিশ হত্যার বিচার। আমাকে অনেক টকশোতে এটা জিজ্ঞেস করে। আমি এই প্রশ্নে বিব্রত হইনি কখনো।’
এর উত্তর নিয়ে তিনি বলেন, এই ঘটনার স্ট্যাবলিশমেন্ট কখনো ফিরলে তারা এটা নিয়ে নাড়া দেবে। এখানে যদি কিন্তু অথবা নেই। কারণ, ফৌজদারি দণ্ডবিধিতে হত্যার অভিযোগ কখনো তামাদি হয় না। তবে, ব্যাপক জনগণের সম্পৃক্ততার দরুন, নির্দিষ্ট করে কেউ কখনোই শাস্তি হয়ত পাবে না। শাস্তি পাবে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার। তারা হত্যায় জড়িত না হলেও তাদের অভিযুক্ত হবে। তিনি বলেন, ‘পুলিশ হত্যার বিচার বিষয়টি মোটেও বিচার বিভাগের আওতায় নয়।
এটা রাজনৈতিক পক্ষসমূহের ইচ্ছাধীন। আমরা যে সামাজিক সম্প্রীতি ও দায়বদ্ধতার কথা বলি, পুলিশ কি সেই সমাজের অংশ নয়?’ তিনি আরো বলেন, ‘এই সময়ের জন্য আমার অনুসন্ধান, অনুধাবন ও প্রস্তাব আছে। অনুসন্ধান—নিহত সব পুলিশ দোষী ছিল না। শুধু পুলিশ সদস্য নয়, তাদের পরিবারও আক্রান্ত। আমাদের বন্ধুবর ছোট ভাই এস আই, তার গর্ভবতী স্ত্রীকেও আঘাত করা হয়েছিল।
আমি জেল থেকে বের হয়ে সে গল্প শুনে কেঁদে দিয়েছি। আর অনুধাবন হলো—ক্ষতিগ্রস্ত পুলিশ পরিবারের পাশে দাঁড়ানোর উপযুক্ত সময় এটি।’ এ ঘটনার প্রস্তাব হিসেবে তিনি বলেন, ‘নিহত পুলিশ সদস্যের সন্তানদের পুলিশে চাকরি এবং এক জীবনের আয়ের সম পরিমাণ ক্ষতিপূরণ প্রদান।’
এবি/টিএ