© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাকিব খানের জন্মদিন আজ

শেয়ার করুন:
শাকিব খানের জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২০ এএম | ২৮ মার্চ, ২০২৬
মেগাস্টার শাকিব খানের জন্মদিন আজ। প্রতিবারের মতো এবারও শাকিবিয়ানদের উন্মাদনায় মুখর থাকবে সামাজিক মাধ্যম। তবে এবারের জন্মদিনটি শাকিবের জন্য একটু বেশিই স্পেশাল। কারণ এবারের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স : ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানকে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক দুর্ধর্ষ চরিত্রে দেখা গেছে। তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে তার রসায়ন দর্শকদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শুরুর দিকে প্রযুক্তিগত কারণে কিছু হলে প্রদর্শনীতে সমস্যা হলেও বর্তমানে স্টার সিনেপ্লেক্সসহ দেশের বড় বড় প্রেক্ষাগৃহে ‘প্রিন্স’ দাপটের সঙ্গে চলছে। ভক্তরা হলে গিয়ে বাদ্যবাজনা আর মিছিল নিয়ে প্রিয় নায়কের জন্মদিন ও নতুন সিনেমার সাফল্য উদ্?যাপন করছেন।

জন্মদিন উপলক্ষে শাকিব খান তার অগণিত ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়াই আমার পথচলার শক্তি। এই যে বছরের পর বছর আপনারা আমাকে আগলে রেখেছেন, এর কাছে আমি চিরঋণী। আজীবন আপনাদের এই ভালোবাসায় সিক্ত হতে চাই।’



শাকিব খানের ক্যারিয়ারের এই সোনালি সময়ে কেবল ‘প্রিন্স’ নয়, সামনে আসছে আরও বড় সব চমক। কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ‘রকস্টার’। এই সিনেমার শুটিংয়ের জন্য শাকিব খান এখন মালয়েশিয়ায়। আজ ও কাল মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে চলবে শুটিং। জন্মদিন উপলক্ষে আজ সিনেমাটির ফার্স্ট লুক আসছে। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর। এর আগে তারা ‘তাণ্ডব’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন।

এবি/টিএ

মন্তব্য করুন