© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাকিবের জন্মদিনে দেখা মিলল 'রকস্টার'-এর ফার্স্টলুক

শেয়ার করুন:
শাকিবের জন্মদিনে দেখা মিলল 'রকস্টার'-এর ফার্স্টলুক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৭ পিএম | ২৮ মার্চ, ২০২৬
ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ সিনেমা নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই জন্মদিনে ভক্তদের জন্য নতুন এক চমক নিয়ে হাজির হলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। নিজের বিশেষ দিনে নতুন সিনেমা 'রকস্টার'-এর ফার্স্টলুক প্রকাশ করেছেন তিনি।

১৯৭৯ সালের ২৮ মার্চ আজকের দিনে পৃথিবীতে যাত্রা শুরু শাকিবের। দিনটি ঘিরে শাকিবিয়ানদের উচ্ছ্বাস উৎসবের চেয়ে কম কিছু নয়।

জন্মদিনের প্রথম প্রহর থেকেই সকলের ভালোবাসায় সিক্ত হচ্ছেন বাংলার কিং খান। তাই জন্মদিনেই নায়ক প্রকাশ্যে এনেছেন 'রকস্টার'-এর ফার্স্টলুক।

শনিবার (২৮ মার্চ) শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে 'রকস্টার'-এর ফার্স্টলুক প্রকাশ করেন। নতুন ছবির পোস্টারে দেখা যাচ্ছে, একেবারে নতুন লুকে হাজির হয়েছেন নায়ক।



পোস্টারে কালো স্লিভলেস গেঞ্জি, কালো ডেনিম, লাল রঙের কনভার্স স্নিকার্স, সাদা মোজা, চোখে সানগ্লাস পরে কালো পিচঢালা রাস্তার ওপর বসে আছেন শাকিব। ছবিতে শাকিবের পনিটেল আর হাত-পায়ের ট্যাটু নজর কাড়ে দর্শকের।

ভক্তদের উদ্দেশ্যে ক্যাপশনে শাকিব লেখেন, আমার প্রিয় দর্শকদের জন্য এটি আমার পক্ষ থেকে একটি জন্মদিনের উপহার!

সান কমিউনিকেশনের প্রযোজনায় আয়মান আসিব স্বাধীনের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। বতর্মানে মালয়েশিয়ায় সিনেমাটির শুটিং চলছে।

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে।

এমআর/টিএ 

মন্তব্য করুন