© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেনেডি পরিবারের উত্থান নিয়ে আসছে নেটফ্লিক্সের নতুন ড্রামা সিরিজ

শেয়ার করুন:
কেনেডি পরিবারের উত্থান নিয়ে আসছে নেটফ্লিক্সের নতুন ড্রামা সিরিজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৬ পিএম | ২৮ মার্চ, ২০২৬
বিশ্বের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবার কেনেডির উত্থান ও অজানা সব গল্প নিয়ে নতুন ড্রামা সিরিজ নির্মাণ করছে নেটফ্লিক্স। সম্প্রতি এই সিরিজের প্রথম নেপথ্য ছবি (বিহাইন্ড দ্য সিন) প্রকাশ করেছে স্ট্রিমিং জায়ান্টটি। যেখানে হলিউড তারকা মাইকেল ফাসবেন্ডারকে পরিবারের প্রধান জো কেনেডি সিনিয়রের ভূমিকায় দেখা গেছে।

ফ্রেডরিক লোগেভালের বিখ্যাত বই ‘জেএফকে: কামিং অফ এজ ইন দ্য আমেরিকান সেঞ্চুরি’ অবলম্বনে তৈরি হচ্ছে এই সিরিজ।

এর প্রথম সিজনে দেখানো হবে ১৯৩০-এর দশকে কেনেডি পরিবারের উত্থানের গল্প। যেখানে পরিবারের নয় সন্তানের বেড়ে ওঠা, তাদের মধ্যকার প্রতিযোগিতা, প্রেম এবং বিয়োগান্তক ঘটনাগুলো উঠে আসবে। বিশেষ করে বড় ভাইয়ের ছায়া থেকে বেরিয়ে নিজের পরিচয় গড়ার জন্য তরুণ জ্যাক কেনেডির (পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট জেএফকে) লড়াই হবে এই সিজনের অন্যতম আকর্ষণ।



নেটফ্লিক্স এই সিরিজের জন্য বিশাল এক কাস্টিং লিস্ট ঘোষণা করেছে। ফাসবেন্ডারের পাশাপাশি প্রধান চরিত্রগুলোতে থাকছেন লরা ডনেলি, নিক রবিনসন, জোশুয়া মেলনিক, ওয়াইট রাসেল। এ ছাড়া উইনস্টন চার্চিল, ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট ও এফবিআই পরিচালক জে. এডগার হুভারের মতো ঐতিহাসিক চরিত্রগুলোকেও সিরিজে দেখা যাবে।

আট পর্বের এই প্রথম সিজনের নির্মাণকাজ বর্তমানে লন্ডনে চলছে। সিরিজটির শো-রানার হিসেবে আছেন স্যাম শ ও নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছেন অস্কারজয়ী পরিচালক টমাস ভিন্টারবার্গসহ একঝাঁক অভিজ্ঞ নির্মাতা।

সূত্র : ভ্যারাইটি

এমআই/টিএ

মন্তব্য করুন