© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

শেয়ার করুন:
জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৯ পিএম | ২৮ মার্চ, ২০২৬
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেখানে তাঁকে বিয়ে নিয়ে সরাসরি প্রশ্ন করা হয়। সঞ্চালকের প্রশ্ন, “বোনের মতো আপনারও কোনও অনুষ্ঠান কি শীঘ্রই হতে চলেছে?” কৃতি শ্যানন স্বচ্ছন্দ ও অকপটভাবে জবাব দেন, “আমি জানি না। আমি তখনই বিয়ে করব যখন আমার মনে হবে সময় হয়েছে। এখনই কোনও তাড়াহুড়ো নেই। জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে।”

এই প্রসঙ্গে কৃতি শ্যানন বলিউডে স্বজনপোষণের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, “স্বজনপোষণ সব ক্ষেত্রেই থাকে, তবে আমাদের ইন্ডাস্ট্রিতে তা বেশি চোখে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত কঠোর পরিশ্রম করলে দেরি হলেও সুযোগ আসে। নিজের কাজের গুণগত মান বৃদ্ধি করতে হবে এবং হাল ছাড়া চলবে না।” কৃতী স্বীকার করেছেন, স্টার কিডদের জন্য কখনও কখনও তাঁদের সুযোগ থেকে বাদ পড়া হয়। তবে তার মানে এটি সবসময় নয়, অন্য অভিনেত্রীদের ক্ষেত্রেও এমন পরিস্থিতি ঘটে।



কৃতি শ্যানন আরও বলেন, ভবিষ্যতে যদি তাঁর সন্তান অভিনয় জগতে প্রবেশ করতে চায়, মা বা পরিবারের পরিচিতির কারণে কিছুটা সুবিধা পেতে পারে, কিন্তু তা সফলতা নিশ্চিত করে না। দর্শক, সমালোচক ও মিডিয়ার সামনে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে নিজের প্রতিভা এবং কঠোর পরিশ্রমই চলচ্চিত্রে স্থায়ী সাফল্যের মূল।

অভিনেত্রীর এই অকপট মন্তব্য এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা দৃষ্টিভঙ্গি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। কৃতি শ্যাননের বক্তব্য একটি বার্তা পাঠিয়েছে যে, ব্যক্তিগত স্বাধীনতা এবং পেশাদারিত্বের মধ্যে ভারসাম্য রাখা জরুরি।

পিআর/টিএ

মন্তব্য করুন