© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫ম বিয়ে ও প্রেগন্যান্সির জল্পনা নিয়ে কটাক্ষের মুখে সুস্মিতা!

শেয়ার করুন:
৫ম বিয়ে ও প্রেগন্যান্সির জল্পনা নিয়ে কটাক্ষের মুখে সুস্মিতা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৬ পিএম | ২৮ মার্চ, ২০২৬
টলিউডে আবারও বিতর্কের কেন্দ্রে চলে এলেন সুস্মিতা রায়। পঞ্চম বিয়ে, প্রেগন্যান্সি জল্পনা এবং একের পর এক ট্রোল সব মিলিয়ে নেটপাড়ায় এখন তিনিই আলোচনার শীর্ষে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর বিয়েকে কেন্দ্র করে নানা দাবি ছড়াতে থাকে। কেউ বলছিলেন, বহুদিন আগেই নাকি শুভাশিসের সঙ্গে বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছিল, যা গোপন রাখা হয়েছিল। অন্যদিকে, প্রেগন্যান্সির কারণে সব প্রকাশ্যে আসছে এমনও দাবি উঠেছে।

এই জল্পনাকে স্পষ্টভাবে নস্যাৎ করে খোদ সুস্মিতা শেয়ার করেছেন গাঁটছড়া বাঁধার ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের মূল অনুষ্ঠান সম্প্রতি সম্পন্ন হয়েছে। অর্থাৎ আগেই বিয়ে হয়ে যাওয়ার দাবিকে কার্যত উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।



তবে ট্রোল থামার নাম নেই। কমেন্ট বক্সে কটাক্ষ ও প্রশ্নের বন্যা। কেউ লিখেছেন “পঞ্চম বিয়ের এত আনন্দ!”, কেউ আবার ভাইয়ের বউকে নিয়েও কটাক্ষ করেছেন। এদিকে প্রেগন্যান্সি নিয়ে জল্পনা উঠলেও সুস্মিতা এ বিষয়ে মুখ খুলতে নারাজ। তিনি পূর্ববর্তী গর্ভধারণের করুণ অভিজ্ঞতার কথা উল্লেখ করে জানিয়েছেন, এখনই কিছু বলতে চান না, সময় এলে সব জানাবেন।

সুস্মিতার প্রাক্তন দেওর সায়ক চক্রবর্তীর কটাক্ষও বিষয়টিকে আরও তীব্র করে তুলেছে। যদিও একাধিক বিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে, সুস্মিতা জানিয়েছেন, এটি তাঁর চতুর্থ বিয়ে এবং অতীতের প্রতিটি সম্পর্কেই তিনি নির্যাতনের শিকার হয়েছেন।

সব মিলিয়ে সত্যি ও জল্পনার টানাপোড়েনে এখন সরগরম নেটদুনিয়া, আর সেই কেন্দ্রবিন্দুতে রয়েছেন সুস্মিতা রায়।

পিআর/টিএ

মন্তব্য করুন