কসবা সীমান্তে বিজিবির অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও জিরা জব্দ
ছবি: সংগৃহীত
০৭:২৪ পিএম | ২৮ মার্চ, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও জিরা জব্দ করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে সুলতানপুর-৬০ বিজিবি'র কাজিয়াতলী ক্যাম্পের জওয়ানরা এসব পণ্য জব্দ করে।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের অধীন কসবা উপজেলার কাজিয়াতলী ক্যাম্পের টহলদল সীমান্ত পিলার-২০৩১/এম এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়।
এ অভিযানে একটি পিকআপ ভর্তি ভারতীয় উন্নতমানের ১ হাজার ২৬৬টি শাড়ি এবং ৬৩০ কেজি জিরা মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। এসব জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য এক কোটি ২৭ লাখ ১৭ হাজার টাকা।
এছাড়া আটককৃত পিকআপসহ চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টম্স অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
টিজে/টিএ