রক্ষণশীল পরিবারে বড় হয়েছি: আমির খান
ছবি: সংগৃহীত
০৭:৫১ পিএম | ২৮ মার্চ, ২০২৬
বলিউডের প্রিয় ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকে ছোটবেলায় রক্ষণশীল পরিবারের শাসনে বড় হতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার কারণে ছোটবেলায় অনেককিছু দেখতে পারতেন না। বিশেষ করে প্রেমের ছবি তাঁর দেখার অনুমতি ছিল না। শুধুমাত্র শনিবার ও রবিবারই পুরনো দিনের কিছু সিনেমা দেখার সুযোগ মিলত। নতুন সিনেমা এবং ইংরেজি চলচ্চিত্র সম্পর্কে তাঁর ধারণাও নেই।
আমির খান বলেন, “১৮ বছর বয়সে ছবির জগতে পা রাখি। সহকারী পরিচালক হিসেবে কাজ করতাম। ছোটবেলায় ক্রিকেট খেলা বা ফুটবল খেলার বদলে আমি ছবি তৈরি শিখতাম। তখন থেকেই নিজের তৈরি করা একটি জগৎ তৈরি হয়ে গিয়েছে। ছোটবেলায় নিয়ম অনেক কড়া ছিল, প্রেমের ছবি দেখতাম না।”

বর্তমানে তিনি ব্যস্ত তাঁর প্রযোজিত এবং আগামী ছবি ‘এক দিন’-এর কাজ নিয়ে। এই ছবিতে নায়ক হিসাবে দেখা যাবে তাঁর পুত্র জুনেইদ খানকে। বলিউডের এই পরিচিত নায়ক তার শৈশব ও পেশাগত জীবন নিয়ে শেয়ার করেছেন ব্যক্তিগত অভিজ্ঞতা, যা ভক্তদের জন্য নতুন দিক উন্মোচন করেছে।
পিআর/টিএ