সন্তান জন্মের পর হঠাৎ অসুস্থ পায়েল মালিক!
ছবি: সংগৃহীত
০৮:২১ পিএম | ২৮ মার্চ, ২০২৬
দিনকয়েক আগে ঘরে নতুন অতিথি এসেছেন। ইউটিউবার এবং ‘বিগ বস ওটিটি ৩’-এর প্রতিযোগী আরমান মালিক ফের বাবা হয়েছেন। তবে নবজাতকের জন্মের কিছুদিনের মধ্যেই স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে পায়েল মালিককে।
চিকিৎসকেরা জানান, শুরুতে মাথাব্যথা নিয়ে নজর দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থা দ্রুত খারাপ হওয়ায় ভর্তি করা অনিবার্য হয়ে দাঁড়ায়। একই সঙ্গে পুত্র রুদ্রের নানা পরীক্ষা করা হয়েছে। জানা গেছে, একরত্তির শিশুর জন্ডিস ধরা পড়েছে।

আরমান জানিয়েছেন, পায়েলকে সম্পূর্ণ বিশ্রামে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি চেষ্টা করছেন দ্রুত একটি ফার্মহাউজ কেনার, যাতে পুরো পরিবার সেখানে নিরাপদে থাকতে পারে। যদিও হাসপাতালের আরও কিছু দিন ভর্তি থাকার কথা ছিল, পায়েলের জেদের কারণে বাড়িতেই স্যালাইন দেওয়া হয়েছে।
পিআর/টিএ