© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোন গোপন বিষয় ফাঁস করলেন অভিনেত্রী শ্রুতি?

শেয়ার করুন:
কোন গোপন বিষয় ফাঁস করলেন অভিনেত্রী শ্রুতি?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৯ পিএম | ২৮ মার্চ, ২০২৬
ব্যস্ত অভিনয়জীবনের মাঝেও নিজের ব্যক্তিগত জীবনের ছোট ছোট মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভোলেন না শ্রুতি দাস। কখনও কাজের চাপ, কখনও ব্যক্তিগত অনুভূতি সবকিছুর মধ্যেই তাঁর সমাজমাধ্যমের উপস্থিতি আলাদা করে নজর কাড়ে। এবারও তেমনই এক নরম অনুভূতির ছবি ভাগ করে নিয়ে আলোচনায় এলেন অভিনেত্রী।

সম্প্রতি স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে একটি মুহূর্তের ছবি প্রকাশ করেছেন শ্রুতি। ছবিতে কারও মুখ স্পষ্ট নয়, তবে দেখা যাচ্ছে, শ্রুতির হাত শক্ত করে ধরে আছেন স্বর্ণেন্দু। সাধারণ এক হাঁটার মুহূর্ত, কিন্তু সেই ছবির সঙ্গে জুড়ে থাকা কথাতেই ধরা পড়েছে সম্পর্কের গভীরতা।

ছবির ক্যাপশনে শ্রুতি লিখেছেন, মা, বাবা আর তোমার কাছে এভাবেই ছোট্ট হয়ে থাকতে চান তিনি। পাশাপাশি জানিয়ে দিয়েছেন, স্বর্ণেন্দু রাস্তায় হাঁটার সময় ঠিক এইভাবেই তাঁর হাত ধরে থাকেন। অভিনেত্রীর ভাষায়, ছবিটি লুকিয়ে তোলা, আর সেই কারণেই মুহূর্তটির স্বাভাবিকতা আরও বেশি করে ধরা পড়েছে।



ছবিটি প্রকাশের পর অনুরাগীদের ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অনেকেই এই সরল মুহূর্তের আন্তরিকতাকে বিশেষভাবে উল্লেখ করেছেন। দীর্ঘদিন ধরেই শ্রুতি এবং স্বর্ণেন্দুর সম্পর্ক দর্শকের আগ্রহের কেন্দ্রে। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের সেটেই তাঁদের প্রথম পরিচয়, সেখান থেকেই বন্ধুত্ব এবং পরে সম্পর্কের শুরু।

একসময় বয়সের পার্থক্য নিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা হয়েছিল। তবে সেই সমস্ত চর্চা পেরিয়ে ২০২৩ সালে আইনি বিয়ে সারেন দু’জনে। এরপর থেকে ব্যক্তিগত জীবনকে খুব স্বাভাবিক ভঙ্গিতেই সামনে এনেছেন শ্রুতি।

অভিনয়ের দিক থেকেও এই সময় ব্যস্ত রয়েছেন তিনি। একের পর এক ধারাবাহিকে নিজের উপস্থিতি ধরে রেখেছেন। ‘ত্রিনয়নী’র পর ‘রাঙা বউ’, ‘দেশের মাটি’ এবং এখন ‘জোয়ার ভাটা’য় তাঁর অভিনয় দর্শকের নজর কাড়ছে। পর্দার সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনের এই ছোট্ট আবেগঘন মুহূর্তও তাই অনুরাগীদের কাছে আলাদা গুরুত্ব পেল।

পিআর/টিএ


মন্তব্য করুন