© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আক্রান্ত ৫০ হাজার ও মৃত্যু ৭০০ ছাড়াল

শেয়ার করুন:
করোনায় আক্রান্ত ৫০ হাজার ও মৃত্যু ৭০০ ছাড়াল
own-reporter
০৩:০৬ পিএম | ০২ জুন, ২০২০

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে একদিনে রেকর্ড ২ হাজার ৯১১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৫২ হাজার ৪৪৫ জন।

এছাড়া সর্বোচ্চ আক্রান্তের রেকর্ডের দিনে দেশে কোভিড-১৯ এ আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে কোভিড-১৯ এ মোট মৃত্যুর সংখ্যা দাড়াল ৭০৯ জনে।

মঙ্গলবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

বুলেটিনে ডা. নাসিমা জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৫২৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১১ হাজার ১২০ জন সুস্থ হয়েছেন।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করে ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন