© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তেল চুরির অভিযোগে ৩ শ্রমিকের অর্থ ও কারাদণ্ড

শেয়ার করুন:
তেল চুরির অভিযোগে ৩ শ্রমিকের অর্থ ও কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৩ এএম | ২৯ মার্চ, ২০২৬
নীলফামারীতে তেল চুরির অভিযোগে ৩ শ্রমিককে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি তেলের লড়ি দেখে সন্দেহ হয় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূঁইয়ার। পরে তিনি তাৎক্ষণিকভাবে লড়িটিতে তল্লাশি চালান।

তল্লাশিকালে লরিতে থাকা একটি জেরিকেন থেকে ১৩ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ সময় লড়িতে থাকা ড্রাইভার ও হেল্পারসহ তিনজন শ্রমিককে আটক করা হয়। পরবর্তীতে তাদের জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত তিনজনকেই ছয় মাস করে কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কেএন/এসএন

মন্তব্য করুন