© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ময়মনসিংহের ছেলেকে বিয়ে করলেন সালমা

শেয়ার করুন:
এবার ময়মনসিংহের ছেলেকে বিয়ে করলেন সালমা
entertainment-desk
১২:০৭ পিএম | ১৮ জানুয়ারি, ২০১৯

লোকগানের জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা আবারও বিয়ে করেছেন। এবার তিনি ময়মনসিংহ হালুয়াঘাটের বাসিন্দা সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেছেন। তিনি ঢাকা জজ কোর্টের এডভোকেট।

৩১ ডিসেম্বর পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর এক রোস্তোরাঁয় হাসিমুখে তার দ্বিতীয় বিয়ের খবরটি গণমাধ্যমকর্মীদের জানান তিনি। দুই পরিবারের দেখাদেখির ভিত্তিতে বিয়ে হয়েছে জানিয়ে সবার কাছে দোয়া চান সালমা।

উল্লেখ্য, ২০১১ সালে পারিবারিকভাবে তার প্রথম বিয়ে হয় দিনাজপুর-৬ আসনের সরকার দলীয় এমপি শিবলী সাদিকের সঙ্গে। তাদের সংসারজুড়ে আসে একমাত্র কন্যা স্নেহা। ২০১৬ সালে বনিবনা না হওয়া সেই সংসারে বিচ্ছেদ ঘটে।

৩১ ডিসেম্বর সালমার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তার স্বামী সানাউল্লাহ নূরে সাগর লন্ডনে গেছেন। সালমা জানান, চারমাস পর তার স্বামী ‘বার অ্যাট ল’ শেষ করে দেশে ফিরবেন।

সালমা মনে করেন, পরস্পর একসাথে থাকতে হলে দুজনের মধ্যে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধাবোধ থাকা দরকার। এসবগুলো সালমা তার স্বামী সাগরের মধ্যে দেখেছেন। লালনকন্যা খ্যাত এই কণ্ঠশিল্পী বলেন, আমার স্বামী দেশে ফিরলে বিয়ের সংবর্ধনার আয়োজন করবো।

 

টাইমস/এসআর/ কেআরএস

মন্তব্য করুন