© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জন্মদিনের ভালোবাসায় সিক্ত শাকিব খান

শেয়ার করুন:
জন্মদিনের ভালোবাসায় সিক্ত শাকিব খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৯ পিএম | ২৯ মার্চ, ২০২৬
নিজের ৪৭তম জন্মদিন উদযাপনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় ভক্ত ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

দেশ-বিদেশের অগণিত মানুষের ভালোবাসা ও শুভেচ্ছায় অভিভূত এই নায়ক জানান, ভক্তদের এই নিঃস্বার্থ সমর্থনই তার আগামীর পথচলার মূল শক্তি এবং অনুপ্রেরণা।



এই ভালোবাসার প্রতিদান হিসেবে ভবিষ্যতেও দর্শকদের সেরা কাজ উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে নিজেকে 'ধন্য ও কৃতজ্ঞ' বলে অভিহিত করেছেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।

এসকে/এসএন

মন্তব্য করুন