© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাগ্যটা আমার খারাপ নাকি শাকিব খানের: শিরিন

শেয়ার করুন:
ভাগ্যটা আমার খারাপ নাকি শাকিব খানের: শিরিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২২ পিএম | ২৯ মার্চ, ২০২৬
আমি জানি না ভাগ্যটা আমার খারাপ নাকি শাকিব খানের। এত বড় বাজেটের একটি ছবি প্রযোজনা করতে এসে শুরুতেই কেন আমাকে এত কিছু পোহাতে হচ্ছে। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমা নিয়ে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে এভাবেই চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ ল্যান্ড’-এর কর্ণধার শিরিন সুলতানা। সিনেপ্লেক্সের নানা গাফিলতির কারণে ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আর্থিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

গণমাধ্যমের সামনে ক্ষুব্ধ এই প্রযোজক জানান ঈদের প্রথম তিন দিনের গোল্ডেন টাইমে ডিসিপি ত্রুটির অজুহাতে সিনেপ্লেক্সে তাদের কোনো শো চালানো হয়নি। বারবার অভিযোগ জানানোর পর চার দিনের দিন তারা এই ত্রুটির সমাধান করেন। কিন্তু নতুন সংকট তৈরি হয় সীমান্ত সম্ভার শাখায়। সেখানে টিকিট বিক্রি হয়ে হাউজফুল হওয়ার পরও দর্শকদের বলা হয় এসির সমস্যা রয়েছে। এসি ছাড়া ছবি দেখা যাবে না বলে দর্শকদের টিকিট ফেরত দিয়ে অন্য সিনেমা দেখারও পরামর্শ দেওয়া হয়।



এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে শিরিন সুলতানা সরাসরি প্রশ্ন রাখেন সব হলে কোনো সমস্যা হলো না শুধু ‘প্রিন্স’ সিনেমার হলেই কেন এসির সমস্যা হতে হবে। তিনি আরও জানান তারা নিজেরা বসে সিনেমা দেখে নিশ্চিত হয়েছেন যে কোনো ত্রুটি নেই অথচ পরের দিন আবার ১০ থেকে ১৫ মিনিট করে গান কেটে সিনেমা চালানো হয়েছে। ক্ষতিপূরণ বা শো সমন্বয়ের বিষয়ে সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কোনো সহযোগিতা না পাওয়ার কথাও চরম হতাশার সঙ্গে জানান তিনি।

জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলেন সুপারস্টার শাকিব খান । সিনেপ্লেক্সে এমন ভোগান্তি পোহাতে হলেও দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে ‘প্রিন্স’ দারুণ ব্যবসা করছে বলে নিশ্চিত করেন এই প্রযোজক। শুরুর দিকে জাজ মাল্টিমিডিয়ার সার্ভার নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা পরিষ্কার করে শিরিন জানান প্রত্যন্ত অঞ্চলের হলগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় মূলত ইন্টারনেটের সমস্যার কারণেই শো শুরু করতে দেরি হয়েছিল। পাশাপাশি পাইরেসি রোধেও তারা প্রথম থেকেই কঠোর অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।

আরআই/টিএ

মন্তব্য করুন