© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খোলা মঞ্চে অনন্যাকে ‘আপত্তিকর’ স্পর্শ, কটাক্ষের মুখে করণ জোহর!

শেয়ার করুন:
খোলা মঞ্চে অনন্যাকে ‘আপত্তিকর’ স্পর্শ, কটাক্ষের মুখে করণ জোহর!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩১ পিএম | ২৯ মার্চ, ২০২৬
বলিউডের অন্দরমহলে আবারও আলোচনার কেন্দ্রে প্রযোজক ও নির্মাতা করণ জোহর এবং অভিনেত্রী অনন্যা পাণ্ডে। একটি প্রকাশ্য অনুষ্ঠানে ঘটে যাওয়া এক মুহূর্তের ঘটনা ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক, যেখানে মতভেদ স্পষ্টভাবে ভাগ হয়ে গেছে দুই শিবিরে।

সম্প্রতি অনন্যার জনপ্রিয় ধারাবাহিক ‘কল মি বে’-এর দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই দুই তারকা। সেই মঞ্চেই ঘটে যায় বিতর্কিত মুহূর্তটি। ছড়িয়ে পড়া একটি দৃশ্যে দেখা যায়, অনন্যার পাশে দাঁড়িয়ে হাস্যরসের মধ্যেই করণতাঁর শরীরে আলতো স্পর্শ করেন। হঠাৎ এই আচরণে কিছুটা বিস্মিত হয়ে পিছন ফিরে তাকালেও অনন্যা পরিস্থিতি সামাল দেন স্বাভাবিক হাসিতেই।

তবে দৃশ্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। নেটাগরিকদের একাংশ করনের এই আচরণকে ‘অশোভন’ ও ‘অস্বস্তিকর’ বলে আখ্যা দিয়েছেন। তাদের অভিযোগ, খোলা মঞ্চে এমন আচরণ একজন অভিনেত্রীকে বিব্রত করতে পারে এবং তা মোটেও গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে, অনেকেই এই ঘটনাকে ভিন্নভাবে দেখছেন। তাদের মতে, অনন্যা দীর্ঘদিন ধরেই করণের পরিচিত এবং তিনি তাকে কন্যাসম ভাবেন। সেই ঘনিষ্ঠতার জায়গা থেকেই হয়তো স্নেহের বহিঃপ্রকাশ হিসেবে এমন আচরণ করেছেন তিনি, যার মধ্যে কোনও খারাপ উদ্দেশ্য খোঁজা ঠিক নয়।



এই বিতর্কের মধ্যেই এখন পর্যন্ত নীরব রয়েছেন করণ জোহর ও অনন্যা পাণ্ডে। তারা কেউই প্রকাশ্যে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। ফলে জল্পনা-কল্পনা আরও বাড়ছে।

উল্লেখ্য, অনন্যার এই ধারাবাহিকের নতুন পর্বে তিনি আবারও বেলা চরিত্রে অভিনয় করছেন। তার সঙ্গে নতুন সংযোজন হিসেবে থাকছেন শ্রুতি হাসান, যিনি গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এর আগে কর্ণের প্রযোজনায় নির্মিত একটি ছবিতেও অনন্যাকে দেখা গিয়েছিল, যদিও সেটি বাণিজ্যিক সাফল্য পায়নি।

সব মিলিয়ে, একটি ছোট্ট মুহূর্ত কীভাবে বড় বিতর্কের জন্ম দিতে পারে, তারই আরেকটি উদাহরণ হয়ে উঠেছে এই ঘটনা। এখন দেখার, সংশ্লিষ্টদের কেউ মুখ খোলেন কি না, নাকি এই বিতর্কও সময়ের স্রোতে ধীরে ধীরে মিলিয়ে যায়।

পিআর/টিএ

মন্তব্য করুন