© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই ছাত্র আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
জুলাই ছাত্র আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪০ পিএম | ২৯ মার্চ, ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে হামলাকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ফয়সাল মাতুব্বরকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) দুপুরে মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফয়সালের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রোমান বেপারী ও তাওহীদ সন্নামাত হত্যা, পুলিশের কাজে বাধা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। এর আগেও তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু জামিনে এসে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ড করায় ফের গ্রেপ্তার করা হয়।

ফয়সাল মাতুব্বর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার জয়নাল মাতুব্বরের ছেলে। তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এর আগে আওয়ামী লীগের সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের অনুসারী হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পুলিশ জানায়, ফয়সালকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রোববার বিকেলে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তাকে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া অন্য জামিন অযোগ্য মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মস্তফাপুর ও যুব উন্নয়নের সামনে ছাত্রদের ওপর ফয়সাল অস্ত্র নিয়ে হামলা করেন। সেই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ফয়সালকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরদ্ধে একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি। এছাড়াও অন্য মামলাও রয়েছে। 

আইকে/টিএ

মন্তব্য করুন