© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মৌলভীবাজারে তেলের ডিপো পাহারা দিচ্ছে বিজিবি

শেয়ার করুন:
মৌলভীবাজারে তেলের ডিপো পাহারা দিচ্ছে বিজিবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৪ পিএম | ২৯ মার্চ, ২০২৬
মৌলভীবাজার জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। জেলার শ্রীমঙ্গল উপজেলার ৩টি ডিপোতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল রয়েছে এবং তা যথাযথভাবে ফিলিং স্টেশন গুলোকে সরবরাহ কার হচ্ছে। পদ্মা মেঘনা ও যমুনা ডিপোর তিন ব্যবস্থাপক এ তথ্য জানিয়েছেন। সেই সঙ্গে জ্বালানি তেলের ডিপোগুলোর নিরাপত্তা দিতে ৩ প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে মৌলভীবাজার জ্বালানি তেল ডিপোর ব্যবস্থাপক সাংবাদিকদের এসব তথ্য জানান।

ব্যবস্থাপক জানান, এ তিন ডিপোতে জ্বালানি তেলের ধারণ ক্ষমতা রয়েছে, প্রায় ৫০ লাখ ৫০ হাজার লিটার। এরমধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার চাহিদা রয়েছে, প্রায় ৩০ লাখ ১০ হাজার লিটার। 

পদ্মা ডিপোর ব্যবস্থাপক আব্দুল হান্নান জানান, তার ডিপোতে ১২ লাখ লিটার জ্বালানি তেল রাখার ধারণ ক্ষমতা রয়েছে। তার চাহিদা অনুযায়ী ৬০ হাজার লিটার তেল পাচ্ছেন। তিনি জানান, বর্তমান সময়ে তার এখানে তেলের কোনো সংকট নেই। সরবরাহ করার মতো তেল মজুত রয়েছে। 

যমুনা ডিপোর ব্যবস্থাপক প্রকৌশলী রাশেদুল ইসলাম জানান, তার ডিপোতে ২৫ লাখ লিটার তেল ধারণ ক্ষমতা আছে। তার সর্বোচ্চ চাহিদা রয়েছে ১ লাখ ৩০ হাজার লিটার। তিনি জানালেন, চাহিদা মতোই তেল পাচ্ছেন এবং ডিলারদের তা সরবরাহ করা হচ্ছে। কোনো ফিলিং স্টেশন এখন পর্যন্ত তেল পায়নি বলে তাকে অভিযোগ করেনি। 

ডিপো ব্যবস্থাপক জানান, মৌলভীবাজার ও হবিগঞ্জ এ দুটি জেলায় জ্বালানি তেলের কোনো সংকট বা ঘাটতি নেই। ডিলারদের চাহিদা অনুযায়ী প্রতিদিন জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। একই কথা বললেন, টেঙ্ক লরি সিলেট বিভাগ আঞ্চলিক শাখার সভাপতি শাহারা ইসলাম রুহিন। 

এদিকে জ্বালানি তেলের ডিপোর নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েনের কথা জানালেন বিজিবি- ৪৬ ব্যাটালিয়ানের অধিনায়ক ল্যাপটেনেন্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। তিনি রোববার দুপুরে মৌলভীবাজার জ্বালানি তেলের ৩টি ডিপো পরিদর্শন করেছেন। 

এসএস/টিএ

মন্তব্য করুন