ডেমরায় অটোরিকশা উল্টে বৃদ্ধ চালকের মৃত্যু
ছবি: সংগৃহীত
০৫:৫৭ এএম | ৩০ মার্চ, ২০২৬
রাজধানীর ডেমরা বাঁশেরপুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালক সুরুজ আলীর (৬৫) মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।
সুরুজ আলী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সাগরদী কৃষ্ণপট্টি গ্রামের মৃত মো. হযরত আলীর ছেলে। বর্তমানে ডেমরা কোনাপাড়া শাহজালাল রোড এলাকায় থাকতেন তিনি।
মৃতের ছেলে জৈমত জানান, তার বাবা ব্যাটারিচালিত অটোরিকশা চালান। রিকশাটি তাদের নিজের। তিনি বলেন, সন্ধ্যার দিকে বাবা যাত্রী ছাড়া রিকশাটি চালিয়ে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে লাগিয়ে উল্টে পড়ে গিয়ে আহত হন।
পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত বলে জানান। সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এসএস/টিএ