© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫ দশকের বেশি সময় পর মানুষকে ফের চাঁদে পাঠাচ্ছে নাসা!

শেয়ার করুন:
৫ দশকের বেশি সময় পর মানুষকে ফের চাঁদে পাঠাচ্ছে নাসা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২২ এএম | ৩০ মার্চ, ২০২৬
পাঁচ দশকের বেশি সময় পর আবার মানুষকে চাঁদের পথে পাঠাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বহুল প্রতীক্ষিত আর্টেমিস- ২ মিশনের জন্য নির্বাচিত চার নভোচারী চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। আগামী পহেলা এপ্রিলের মধ্যে এ উৎক্ষেপণ সম্পন্ন হতে পারে।

নাসার আর্টেমিস- ২ অভিযানের জন্য নির্বাচিত চারজন নভোচারী গেল শুক্রবার ফ্লোরিডায় পৌঁছান। পাঁচ দশকের বেশি সময় পর চাঁদে আবারও মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে নাসা। সংস্থাটির চন্দ্র অভিযানের জন্য নির্বাচিত চার নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচ। অন্যজন কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী জেরেমি হ্যানসেন।

নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে আগামী ১ এপ্রিলের মধ্যে নাসার বিশাল আকারের স্পেস লঞ্চ সিস্টেম রকেটে করে তারা মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবেন।

নভোচারীরা মহাকাশের গভীরে মানুষ বহনের জন্য নির্মিত ওরিয়ন ক্রু ক্যাপসুলে ভ্রমণ করবেন। প্রায় ১০ দিনের এই মিশনে নভোচারীরা উচ্চগতিতে চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন।

৪ নভোচারীর মধ্যে তিনজনের মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে।

রিড ওয়াইজম্যান ২০১৪ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৬৫ দিন কাটিয়েছেন। ভিক্টর গ্লোভার ২০২০ সালে স্পেসএক্সের ক্রু-১ মিশনে অংশ নিয়ে ১৬৮ দিন মহাকাশে ছিলেন। ক্রিস্টিনা কচ ২০১৯ সালে টানা ৩২৮ দিন মহাকাশে অবস্থান করে নারীদের মধ্যে দীর্ঘতম সময় থাকার রেকর্ড গড়েন। অন্যদিকে জেরেমি হ্যানসেনের এটি হবে প্রথম মহাকাশযাত্রা।

এসকে/এসএন

মন্তব্য করুন