ওমরাহ পালনের উদ্দেশে স্ত্রীসহ ঢাকা ছেড়েছেন নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
১২:৩০ পিএম | ৩০ মার্চ, ২০২৬
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে স্ত্রীসহ ঢাকা ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রবিবার দিবাগত রাত ৩টা ১৯ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন তিনি।
সোমবার (৩০ মার্চ) দলের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে আরও জানানো হয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ৪ এপ্রিল দেশ ফিরবেন বিরোধী দলীয় চিফ হুইপ।
এমআর/এসএন