© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রয়াত রাহুলের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ প্রসেনজিতের

শেয়ার করুন:
প্রয়াত রাহুলের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ প্রসেনজিতের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৩ পিএম | ৩০ মার্চ, ২০২৬
টালিউডের জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ওপার বাংলার বিনোদন জগতে। প্রিয় অভিনেতাকে শেষ বিদায় জানাতে এবং তাঁর পরিবারের পাশে দাঁড়াতে আজ বিজয়গড়ে রাহুলের বাসভবনে একে একে উপস্থিত হচ্ছেন তার সহকর্মীরা। তারই ধারাবাহিকতায় এবার প্রয়াত অভিনেতার বাড়িতে যান টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

অভিনেতার আকস্মিক প্রস্থানে টালিপাড়ায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা আজ ফুটে ওঠে বিজয়গড়ের বিষণ্ণ পরিবেশে। সোমবার (৩০ মার্চ) রাহুলের শোকার্ত মা ও পুত্র সহজের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান প্রসেনজিৎ। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি গভীর সমবেদনা জানান তিনি। এরপর শোকে বিহ্বল প্রসেনজিত কোন কথা না বলে, হাত জোড় করে গাড়িতে ওঠে যান।



উল্লেখ্য, রাহুল ও প্রসেনজিৎ একাধিক প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন। তার মধ্যে ক্ষত, জুলফিকার ও জাতিস্মর সিনেমার বিশেষভাবে উল্লেখযোগ্য। এদিকে সিনিয়র হিসেবে প্রসেনজিৎ কে সবসময় সম্মান করতেন রাহুল,এমনকি প্রসেনজিৎও তাকে স্নেহের ছায়ায় আগলে রাখতেন বলে জানা যায়। সম্প্রতি রাহুলের উপস্থাপনায় ‘সহজ কথা’ নামের শোতেও অতিথি হয়েছিলেন প্রসেনজিৎ।

আরআই/এসএন

মন্তব্য করুন