© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হঠাৎ বিয়ের সাজে প্রভা, রহস্য কী?

শেয়ার করুন:
হঠাৎ বিয়ের সাজে প্রভা, রহস্য কী?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪২ পিএম | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। কালেভদ্রে পর্দায় আসেন। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি পুরোপুরি সক্রিয়। নিয়মিত পোস্ট করে অনুসারীদের সঙ্গে কানেক্টেড থাকেন অভিনেত্রী।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনটি ছবি পোস্ট করলেন প্রভা। তাতে দেখা গেল, বিয়ের আসরে তিনি। সেজেও আছেন বধূ। কারণ কী?


ছবিতে দেখা যায়, সনাতন ধর্মের রীতি অনুসারে বধূ সেজেছেন প্রভা। একটি বাড়ির উঠোনে সাজানো বিয়ের আসর। ওপরে রঙিন কাগজের সুতো টানানো, রয়েছে কলাগাছও। এছাড়া বিয়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও রাখা আছে আসরে। সেখানেই লাল শাড়ি পরে বসে রয়েছেন প্রভা। মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা পলা।

কিন্তু এই আয়োজনের কারণ কী? সেটা পরিষ্কার না করলেও কিছুটা ইঙ্গিত দিলেন প্রভা। ক্যাপশনে লিখলেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’

প্রভার মন্তব্যটি থেকেই স্পষ্ট, তিনি অভিনয়ের জন্য এমন সাজ নিয়েছেন। তবে এটি কোন কনটেন্টের শুটিংয়ের দৃশ্য, তা অভিনেত্রী জানাননি।

প্রসঙ্গত, কিছুদিন আগে নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন প্রভা। একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। এর অনেকখানি শুটিং সম্পন্ন। বাকিটুকু এ সপ্তাহে হওয়ার কথা শোনা যাচ্ছে। এটা ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামেও একটি সিনেমা তার হাতে রয়েছে। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

এসএ/এসএন

মন্তব্য করুন