© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুটিং ছিল না, তবু কেন সমুদ্রে নেমে পানিতে ডুবলেন রাহুল?

শেয়ার করুন:
শুটিং ছিল না, তবু কেন সমুদ্রে নেমে পানিতে ডুবলেন রাহুল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২১ পিএম | ৩০ মার্চ, ২০২৬
সিরিয়ালের শুটিং চলাকালীন আকস্মিক দুর্ঘটনায় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। সংশ্লিষ্ট লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের দাবি, শুটিংয়ের পরিকল্পনায় গভীর জলে যাওয়ার কোনো দৃশ্য ছিল না। বরং গোড়ালি পর্যন্ত জলে হাঁটার দৃশ্যই নির্ধারিত ছিল।

লীনা গঙ্গোপাধ্যায় বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং তিনি এই মুহূর্তে শোকাহত অবস্থায় রয়েছেন।

তার বক্তব্য অনুযায়ী, স্ক্রিপ্টে গভীর সমুদ্রে নামার কোনো নির্দেশ ছিল না। ফলে রাহুল কেন এবং কীভাবে সমুদ্রে আরও গভীরে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।



একই বক্তব্য কার্যনির্বাহী প্রযোজকের তরফ থেকেও পাওয়া গেছে। তিনি জানান, মেইন শুটিং শেষ হওয়ার পর একটি ড্রোন শট বাকি ছিল, যেখানে চরিত্র অনুযায়ী গোড়ালি পর্যন্ত পানিতে চলাফেরা করার কথা ছিল। কিন্তু শট চলাকালীন হঠাৎ বড় ঢেউ আসে এবং ভারসাম্য হারিয়ে রাহুল ও সহ-অভিনেত্রী শ্বেতা পানিতে পড়ে যান।

ঘটনার পর ইউনিটের সদস্যরা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। শ্বেতাকে তাৎক্ষণিকভাবে নিরাপদে তোলা সম্ভব হলেও রাহুল কিছুটা গভীরে চলে যান। পরে সেফটি বোট ও দড়ির সাহায্যে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। উদ্ধার করার সময় তিনি সচেতন ছিলেন এবং কথা বলছিলেন বলেও জানা যায়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এখনো স্পষ্ট উত্তর মিলছে না। স্ক্রিপ্টে যেখানে গভীর জলে যাওয়ার কথা ছিল না, সেখানে কীভাবে রাহুল সমুদ্রে প্রবেশ করলেন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আর সেই প্রশ্ন তুলেছেন এর লেখিকা নিজেই।

এমআই/টিএ

মন্তব্য করুন