নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে
ছবি: সংগৃহীত
০৭:৫০ পিএম | ৩০ মার্চ, ২০২৬
আগামী এপ্রিল মাসে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন বলিউড তারকা সালমান খান। ছবিটি পরিচালনা করবেন দক্ষিণের ‘মহর্ষী’ খ্যাত ভামসি পাইদিপাল্লি।
সোমবার দুপুরে সামাজিক মাধ্যমে নিজেই নতুন ছবির ঘোষণা দিয়েছেন সালমান খান। তবে গল্প বা অন্যান্য কিছু সম্পর্কে এখনো বিস্তারিত জানাননি।

তবে ছবিটি ২০২৭ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বর্তমানে সালমান খান ব্যস্ত যুদ্ধভিত্তিক ছবি ‘মাতৃভূমি’ নিয়ে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে তার বিপরীতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। ছবিটি মুক্তি পাওয়ার কথা ১৭ এপ্রিল।
এ ছাড়া সালমান খানকে সবশেষে দেখা গেছে ‘সিকান্দার’-এ, যেটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস।
এবি/টিএ
এবি/টিএ