© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কলম্বিয়ায় পুলিশ একাডেমিতে বোমা হামলা, নিহত ২০

শেয়ার করুন:
কলম্বিয়ায় পুলিশ একাডেমিতে বোমা হামলা, নিহত ২০
central-desk
০২:৩৪ পিএম | ১৮ জানুয়ারি, ২০১৯

কলম্বিয়ার বোগোতায় পুলিশ একাডেমিতে গাড়ি বোমা হামলায় ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ৭২ জন আহত হয়েছেন।


বৃহস্পতিবার সকালে দেশটির পুলিশ একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।


বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ার রাজধানীর দক্ষিণ অংশে অবস্থিত পুলিশ একাডেমিতে বড় ধরনের বিস্ফোরণ হয়। এতে ছাদের টাইলস ভেঙে পড়ে।

খবরে বলা হয়, গাড়িটিতে ১৭৫ পাউন্ড পেনটোলাইট নামের শক্তিশালী বিস্ফোরক ছিল। পুলিশের এক পদোন্নতির অনুষ্ঠানে ওই গাড়ি বোমা হামলা চালানো হয়।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তাৎক্ষণিক ভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেন।

তবে বোমা হামলার ঘটনায় জস অ্যালডেমার রদ্রিগেজ নামের এক সন্দেহভাজন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

টাইমস/এক্স/টিএইচ

মন্তব্য করুন