© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিএমপির গুলশান ও ক্যান্টনমেন্ট থানার ওসি বদলি

শেয়ার করুন:
ডিএমপির গুলশান ও ক্যান্টনমেন্ট থানার ওসি বদলি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৯ পিএম | ৩০ মার্চ, ২০২৬
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ও ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ হোসেনকে গুলশান থানায় নিযুক্ত করা হয়েছে, আর গুলশান থানার ওসি রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানায় বদলি করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। একই আদেশে গুলশান থানার ওসি রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

মো. দাউদ হোসেন যশোর জেলার বাসিন্দা। ক্যান্টনমেন্ট থানায় যোগদানের আগে তিনি খিলগাঁও থানার ওসির দায়িত্ব পালন করেছেন। খিলগাঁও থানায় দায়িত্বকালে তিনি ছিনতাই ও চাঁদাবাজ দমনসহ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

এসএস/টিএ

মন্তব্য করুন