© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাষ্ট্রপতির সঙ্গে পাবনার বিচারকদের সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুন:
রাষ্ট্রপতির সঙ্গে পাবনার বিচারকদের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৬ এএম | ৩১ মার্চ, ২০২৬
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনার জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় পাবনা সার্কিট হাউসে অনুষ্ঠিত এ সাক্ষাতে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আখতারুজ্জামান নেতৃত্বে পাবনার জেলা ও দায়রা জজরা এবং জেলায় কর্মরত অন্যান্য বিচারকরা অংশ নেন।

সাক্ষাৎকালে বিচারকরা পাবনা জেলার বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং বিচারিক কার্যক্রম পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় ।

সাক্ষাৎকালে রাষ্ট্রপ্রধান তাদের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এ সময় আইনজীবী এবং জুডিশিয়াল সার্ভিসের সদস্য হিসেবে তার দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন। এ সময় রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।

আরআই/এসএন

মন্তব্য করুন