© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মায়ের শেষকৃত্য নিয়ে বিতর্কে মুখ খুললেন জায়েদ

শেয়ার করুন:
মায়ের শেষকৃত্য নিয়ে বিতর্কে মুখ খুললেন জায়েদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৭ এএম | ৩১ মার্চ, ২০২৬
গত বছরের নভেম্বর মাসে প্রয়াত হন অভিনেতা জ়ায়েদ খান-এর মা এবং হৃতিক রোশন-এর প্রাক্তন শাশুড়ি জারীন কতরক। তাঁর মৃত্যুর পর শেষকৃত্য নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা বিতর্ক। মুসলিম পরিবারে বিয়ে করলেও কেন তাঁর দেহ হিন্দু ধর্মীয় রীতিতে দাহ করা হলো, তা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে।

জারীন কতরকের জন্ম হয়েছিল একটি ইহুদি পরিবারে। পরবর্তীতে সঞ্জয় খান-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে জীবনের শেষ পর্যায়ে তিনি নিজের শেষকৃত্য হিন্দু রীতিতে সম্পন্ন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে জানান তাঁর পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, খুব অল্প বয়সেই সঞ্জয় খানের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং সেই সম্পর্ক পরবর্তীতে বিবাহে রূপ নেয়। তাঁদের সংসারে জন্ম নেয় তিন সন্তান— সুজান খান, জায়েদ ও ফারাহ খান আলী। মায়ের শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে তিন সন্তানের সিদ্ধান্তেই হিন্দু রীতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।



এ বিষয়ে জায়েদ খান বলেন, মায়ের শেষ ইচ্ছা পূরণ করাই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। অন্যদের মতামত বা সমালোচনাকে তাঁরা গুরুত্ব দেননি। তিনি জানান, তাঁদের পরিবার সবসময় নিজেকে ধর্মনিরপেক্ষ হিসেবে দেখে এবং সেই বিশ্বাস থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাজে নানা বিভাজন থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই মানসিকতা বদলাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এছাড়া জায়েদ আরও জানান, জীবদ্দশায় তাঁর মা একবার নদীর ধারে বসে নিজের শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন। মৃত্যুর পর তাঁর চিতাভস্ম নদীতে ভাসিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি। পরিবারের সদস্যরা সেই ইচ্ছাও পূরণ করেছেন বলে জানা গেছে।

এসএন 

মন্তব্য করুন