© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহরুখের পর এবার সালমানের নায়িকা দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা!

শেয়ার করুন:
শাহরুখের পর এবার সালমানের নায়িকা দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪২ পিএম | ৩১ মার্চ, ২০২৬
বলিউড তারকা সালমান খানের আসন্ন সিনেমাতে তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিচালক বংশী পৈডিপল্লী-এর আসন্ন বিগ বাজেট অ্যাকশন ড্রামায় কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে নয়নতারাকে। এই সিনেমার মাধ্যমেই প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন দুই ইন্ডাস্ট্রির এই দুই জনপ্রিয় তারকা।

সিনেমাটি প্রযোজনা করছেন দিল রাজু, তার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের ব্যানারে।



জানা গেছে, আগামী এপ্রিলের মাঝামাঝি সময় থেকে শুটিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।

পরিচালক বংশী পৈডিপল্লী এর আগে ‘মহর্ষি’ ও ‘বারিসু’-এর মতো সফল সিনেমা উপহার দিয়েছেন। 

সিনেমা-সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এই অ্যাকশন ড্রামায় থাকবে টানটান উত্তেজনা ও আবেগের মিশেল। বংশীর চিরচেনা নির্মাণশৈলী, অভিজ্ঞ প্রযোজনা এবং সালমান খান-নয়নতারা জুটির কারণে এটি একটি বড় মাপের তারকানির্ভর প্রজেক্ট হয়ে উঠেছে।

উল্লেখ্য, এর আগে নয়নতারাকে শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমায় দেখা গিয়েছিল, যা ব্যাপক সাড়া ফেলেছিল। 

সব কিছু ঠিক থাকলে, ২০২৭ সালের ঈদে মুক্তি পেতে পারে সালমান-নয়নতারা জুটির এই সিনেমাটি। 

সূত্র: পিঙ্কভিলা 

পিআর/টিএ

মন্তব্য করুন