অভিনয় ছেড়ে বাসন মাজছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা!
ছবি: সংগৃহীত
১০:৪৫ পিএম | ৩১ মার্চ, ২০২৬
হলিউড থেকে বলিউড সবখানেই জয়জয়কার চললেও নিজের সংস্কার ভুলেননি প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। সম্প্রতি অমৃতসরের স্বর্ণমন্দির-এ তিনি ভক্তিভরে প্রার্থনার পাশাপাশি লঙ্গরে (কমিউনিটি কিচেন) ‘সেবা’ করেছেন। সাধারণ মানুষের সঙ্গে বসে বাসন মাজতে দেখা যায় অভিনেত্রীকে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কোনো আড়ম্বর ছাড়াই সাধারণ মানুষের ভিড়ে মিশে কাজ করছেন প্রিয়াঙ্কা। অনুরাগীরা মন্তব্য করেছেন, ‘কোটি টাকার মালিক হয়েও শিকড় বা মাটির টান ভোলেননি অভিনেত্রী।’ জানা গিয়েছে, প্রিয়াঙ্কা একা নন; পরিবারের সদস্য এবং টিমের কয়েকজনও তীর্থযাত্রায় ছিলেন।
মন্দিরে তিনি আরতি দেখেছেন, প্রসাদ গ্রহণ করেছেন। বিয়ের পর বেশিরভাগ সময় বিদেশে থাকলেও দেশে ফিরলেই ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেন প্রিয়াঙ্কা।
পিআর/টিএ