শাহরুখ খানের পর এবার অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর দুবাইয়ে শুটিং বন্ধ
ছবি: সংগৃহীত
১০:৫৬ পিএম | ৩১ মার্চ, ২০২৬
পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া সরাসরি পৌঁছেছে বলিউডের গ্ল্যামার দুনিয়ায়। নিরাপত্তার কারণে একের পর এক মেগা প্রজেক্টের বিদেশি শুটিং বাতিল হচ্ছে। শাহরুখ খানের ‘কিং’-এর পর এবার অক্ষয় কুমারের মাল্টি-স্টারার ছবি ওয়েলকাম ‘টু দ্য জঙ্গল’-এর দুবাই শিডিউলও বাতিল করা হয়েছে।
পরিচালক আহমেদ খান-এর নির্দেশনায় ছবির একটি বড় অংশ দুবাইয়ে শুটিং হওয়ার কথা থাকলেও আমেরিকা-ইরান ও ইজরায়েল সংঘাতের কারণে আকাশপথ ও লজিস্টিক সাপোর্টে বড় সমস্যা তৈরি হয়েছে। বিশাল কাস্ট এবং ক্রু-র নিরাপত্তার কথা ভেবেই প্রযোজকরা ছবির বাকি শুটিং ভারতেই করার সিদ্ধান্ত নিয়েছেন।

শুধু অক্ষয়ই নয়, শাহরুখ খানের ‘কিং’-এর বিদেশি শুটিংও একই পরিস্থিতির কারণে বাতিল হয়েছে। এপ্রিলের ৯ তারিখ থেকে দুবাইয়ে হওয়ার কথা ছিল ‘কিং’-এর শুটিং, যা এখন মুম্বইয়ে করা হবে। ভিলে পার্লে এবং অন্যান্য স্টুডিওতে বিশাল সেট তৈরি করা শুরু হয়েছে। অত্যাধুনিক ভিএফএক্স প্রযুক্তির সাহায্যে বিদেশি সেটের আমেজ ভারতেই ফুটিয়ে তোলা হবে।
পিআর/টিএ