আঙ্গুলে আংটি পরে নতুন আলোচনায় সালমান খান!
ছবি: সংগৃহীত
০৭:৩৬ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
একটি ছোট্ট অঙ্গভঙ্গি ঘিরে ফের আলোচনায় সালমান খান। প্রকাশ্যে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে আচমকাই পকেট থেকে আংটি বের করে মধ্যমা আঙুলে পরে নিতে দেখা গেছে তাকে। মুহূর্তের সেই দৃশ্যই এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে নতুন জল্পনার জন্ম দিয়েছে।
একনাথ শিন্দের এক অনুষ্ঠানে নিরাপত্তার বলয়ের মধ্যে দাঁড়িয়ে ছিলেন সালমান। সেই সময় হঠাৎই তিনি পকেট থেকে নীল পাথর বসানো একটি আংটি বের করে মধ্যমায় পরেন। এরপর আংটির পাথরটি বাইরের দিক থেকে আড়াল করে ভেতরের দিকে ঘুরিয়ে নেন। এই পুরো ঘটনাই ধরা পড়ে উপস্থিত ক্যামেরায়।
ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে নানা ব্যাখ্যা। অনেকের ধারণা, অশুভ দৃষ্টি বা নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকতে এই ধরনের আংটি পরা হয়ে থাকে। সালমানের হাতে বরাবরই তার পরিচিত নীল পাথরের ব্রেসলেট দেখা যায়। তাই এবার আংটি যুক্ত হওয়ায় কৌতূহল আরও বেড়েছে।

সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে রসিকতাও কম হয়নি। কেউ বলছেন, মধ্যমায় আংটি পরার মধ্যে আলাদা বার্তা আছে, আবার কেউ এটিকে নিছক ব্যক্তিগত বিশ্বাসের অংশ হিসেবে দেখছেন। কয়েকজনের মন্তব্যে বিষয়টি কৌতুকের পর্যায়েও পৌঁছেছে।
অন্যদিকে, আরেক অংশের অনুরাগীদের ধারণা, নতুন কোনো চরিত্রের প্রস্তুতির অংশ হিসেবেও এই আংটি পরে থাকতে পারেন তিনি। কারণ সামনে তার নতুন ছবি ‘মাতৃভুমি’ নিয়ে কাজ চলছে। আবার কেউ কেউ নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের দিকেও ইঙ্গিত করেছেন।
যদিও এসব আলোচনার কোনোটি নিয়েই এখনও মুখ খোলেননি সলমন। ফলে একটি সাধারণ মুহূর্তই এখন তার অনুরাগী ও সমালোচকদের কাছে আলাদা কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।
পিআর/টিকে