মেয়ে রাহার কারণে পর্দায় রাম হতে পেরেছেন রণবীর কাপুর!
ছবি: সংগৃহীত
০৯:০৬ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
বলিউড অভিনেতা রণবীর কাপুর এই মুহূর্তে ‘রামায়ণ’ ছবির কাজে ব্যস্ত। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বড়পর্দায় তাঁকে রামের ভূমিকায় দেখার জন্য। কিন্তু সম্প্রতি জানা গেল, এই চরিত্রে অভিনয় করা নিয়ে প্রথমে তিনি ভয় পেয়েছিলেন।
প্রথম যখন ছবির প্রস্তাবটি তাঁর কাছে আসে, রণবীর তা ফিরিয়ে দেন। কারণ তিনি মনে করেছিলেন, এই মহৎ চরিত্রের ন্যায়বিচার করতে পারবেন না। তবে জীবনের নতুন অধ্যায় ছোট মেয়ের জন্ম এবং বাবার দায়িত্ব গ্রহণই তাকে ভাবনার দিকে নিয়ে আসে। অভিনেতা নিজেই জানিয়েছেন, মেয়ে রাহা কাপুরের জন্য তিনি নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন।
চলতি বছরের ২ এপ্রিল হনুমান জয়ন্তীতে বড়পর্দায় রণবীরকে রামের ভূমিকায় দেখার অপেক্ষা শেষ হবে দর্শকের। পরিচালক নীতীশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মলহোত্রা সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ছবির একটি অনুষ্ঠানকেও উপস্থিত ছিলেন। সেখানে রণবীর জানান, তিনি প্রথমে এই চরিত্র করতে ভয় পেয়েছিলেন।

প্রায় ৪০০ কোটি টাকার বাজেটে তৈরি হচ্ছে ‘রামায়ণ’। রামের চরিত্রে অভিনয়ের জন্য রণবীরকে সাত্ত্বিক জীবনধারা অনুসরণ করতে হয়েছে। তিনি বলেন, ‘‘আমি জীবনের এমন এক পর্যায়ে ছিলাম, যখন জীবনের পরিবর্তন দরকার ছিল। প্রথমবার বাবা হওয়ার সুখ এবং রামের চরিত্রে অভিনয় করা এই দুই ঘটনার সংমিশ্রণ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।’’
অভিনেতা বিশেষভাবে মেয়ে রাহার প্রতি কৃতজ্ঞ, যিনি তাকে রামের চরিত্রে আত্মবিশ্বাস এবং প্রস্তুতি নেয়ার অনুপ্রেরণা দিয়েছেন। এই চলচ্চিত্রের মাধ্যমে রণবীর কাপুর এক নতুন মাত্রা ও আত্মত্যাগের সঙ্গে দর্শকের সামনে আসবেন।
পিআর/টিকে