আইনি জটিলতায় অভিনেত্রী রিচা চাড্ডা
ছবি: সংগৃহীত
০৯:২৮ পিএম | ০১ এপ্রিল, ২০২৬
বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা আইনি জটিলতায় পড়েছেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে। অভিযোগ, তিনি এক ব্যক্তিকে প্রকাশ্যে অপমান করেছেন এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন।
ঘটনার সূত্রপাত ঘটে, যখন এক মহিলা সমাজমাধ্যমে দাবি করেন, বিমানযাত্রার সময় ওই ব্যক্তি তাঁর প্রতি যৌন হেনস্থা করেছেন। মহিলাটি সেই ব্যক্তির নাম ও পেশা প্রকাশ্যে আনে। পরে রিচা চাড্ডা সেই পোস্ট নিজের সমাজমাধ্যমে ভাগ করে লিখেন, “ওকে বিখ্যাত করে দাও!”। তবে অভিযোগটি এখনও প্রমাণিত নয়।

অভিযোগকারী ব্যক্তি আদালতে দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি জানান, বিমানে বসে তিনি কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েছিলেন। ওই ব্যক্তির অভিযোগ, প্রমাণহীন এই পোস্টের জন্যই তাঁকে অপমানিত করা হয়েছে। ঘটনা প্রকাশের পরে ঋচা বিতর্কিত পোস্টটি সমাজমাধ্যম থেকে সরিয়ে দেন।
অভিনেত্রী এখনও পর্যন্ত এই মামলার বিষয়ে কোনো প্রকাশ্য বিবৃতি দেননি। এই ঘটনা বলিউডের সামাজিক মাধ্যম ব্যবহার এবং ব্যক্তিত্বের দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক উত্থাপন করেছে।
পিআর/টিকে