© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বছরের তিন মাসে আয়ের শীর্ষে বলিউডের ৫ সিনেমা

শেয়ার করুন:
বছরের তিন মাসে আয়ের শীর্ষে বলিউডের ৫ সিনেমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫১ এএম | ০২ এপ্রিল, ২০২৬
বলিউডে বছরের প্রথম তিন মাসে মুক্তি পেয়েছে বেশকিছু নতুন সিনেমা। এর মধ্যে অবশ্য সিনেপ্রেমীদের কাছে সবচেয়ে বেশি আলোচিত ‘ধুরন্ধর ২’। শুধু দর্শকপ্রিয়তাই নয়, একইসঙ্গে সিনেমাটি বক্স অফিসেও বাজিমাত করেছে। চলুন জেনে নেওয়া যাক ভারতে ২০২৬ সালে শীর্ষ আয় করা এমন ৫টি ছবি সম্পর্কে-

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ
নির্মাতা আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, অর্থাৎ ‘ধুরন্ধর ২’। বক্স অফিসে ভারতীয় সিনেমার ইতিহাসে এটি সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। গতকাল দুপুর ১২টা পর্যন্ত রণবীর সিংয়ে এই সিনেমার আয় ছিল ৯০৩.২২ কোটি রুপি। এতে আরও অভিনয় করেছেন সারা অর্জুন, অর্জুন রামপাল, রাকেশ বেদি, আর মাধবন ও সঞ্জয় দত্তসহ অনেকে। সিনেমাটির আইএমডিবি রেটিং ৮.৬।



বর্ডার-২
চলতি বছর বক্স অফিসে দ্বিতীয় স্থানে রয়েছে সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেঠির ‘বর্ডার ২’। অনুরাগ সিং পরিচালিত যুদ্ধনির্ভর এই সিনেমার আইএমডিবি রেটিং ৬.৪। কইমই.কম অনুসারে, সিনেমাটি ৩৬২.৭৬ কোটি রুপি আয় করেছে।

ও রোমিও
তৃতীয় স্থানে রয়েছে শাহিদ কাপুরের সিনেমা ‘ও রোমিও’। গত ১৩ ফেব্রুয়ারি মুক্তি পায় বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবি। ভারতে এটির মোট আয় ৮৩.৩৫ কোটি রুপি। আইএমডিবি রেটিং ৫.৬।

মরদানি-৩
চতুর্থ স্থানে রয়েছে রানি মুখোপাধ্যায়ের ‘মরদানি ৩’। অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই ছবির আইএমডিবি রেটিং ৬.৯। বক্স অফিসে সিনেমাটি ৫২.৯৯ কোটি রুপি আয় করেছে।



দ্য কেরালা স্টোরি-২
কামাখ্যা নারায়ণ সিং পরিচালিত ‌‘দ্য কেরালা স্টোরি ২’ রয়েছে পঞ্চম স্থানে। ভারতে সিনেমাটির আয় ৫১.৯২ কোটি রুপি। আইএমডিবি রেটিং ৫.৩। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উল্কা গুপ্তা, ঐশ্বরিয়া ওঝা, অদিতি ভাটিয়া ও আদা শর্মা।

কেএন/এসএন

মন্তব্য করুন