© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় দেয়াল ধসে ক্যাশিয়ারের মৃত্যু

শেয়ার করুন:
কুমিল্লায় দেয়াল ধসে ক্যাশিয়ারের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
১২:৪৮ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
কুমিল্লায় হোটেলের দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আর কেউ আহত হননি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে জেলার দেবিদ্বার-চান্দিনা সীমান্তবর্তী বাগুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম আব্দুস সামাদ (৬৫)। তিনি দেবিদ্বার উপজেলা শাকতলা গ্রামের মৃত্যু আবুল বারেকের ছেলে। 

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাগুর বাজারে একটি খাবার হোটেলের ক্যাশ টেবিলে বসে ছিলেন আব্দুস সামাদ। হঠাৎ পেছনের দেয়ালটি ধসে পড়ে তার ওপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

এসএন 

মন্তব্য করুন