© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংসদের অধিবেশন ৫ এপ্রিল বিকাল পর্যন্ত মুলতবি

শেয়ার করুন:
সংসদের অধিবেশন ৫ এপ্রিল বিকাল পর্যন্ত মুলতবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৩ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী রোববার (৫ এপ্রিল) বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বৃহস্পতিবার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম এ অধিবেশন শুরু হয়। দুই কার্যদিবস চলার পর গত ১৫ মার্চ সংসদের অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

এরপর ২৯ মার্চ শুরু হয়। ওই দিন থেকে সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে আলোচনা শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

টিকে/

মন্তব্য করুন