রাঘব ও পরিণীতির সম্পত্তির পরিমাণ কত?
ছবি: সংগৃহীত
০৯:৩৪ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
রাজনীতির অঙ্গনে নতুন টানাপোড়েনের মুখোমুখি হয়েছেন রাঘব চাড্ডা। আম আদমি পার্টি তাঁকে রাজ্যসভার ডেপুটি নেতা পদ থেকে সরিয়ে দিয়েছে, আর সেই সিদ্ধান্ত মুহূর্তেই রাজনৈতিক মহলে আলোচনা জুগিয়েছে। এই ঘটনাকে ঘিরেই আলোচনায় উঠে এসেছে তাঁর স্ত্রী পরিণীতী চোপড়া এবং নিজস্ব সম্পত্তি।
পরিণীতি চোপড়া বলিউডে সুপরিচিত মুখ। ‘লেডিজ ভার্সাস রিকি বেহল’ ছবিতে নায়িকার চরিত্রে প্রবেশের পর থেকেই তিনি দর্শকের নজর কেড়েছেন। ‘ইশকজ়াদে’ এবং ২০২৪ সালের ‘অমর সিং চমকিলা’ ছবিতে তাঁর অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ড প্রচার ও প্লেব্যাকের মাধ্যমে তিনি উল্লেখযোগ্য আয়ের ব্যবস্থা করেছেন। সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, পরিণীতির মোট সম্পত্তি প্রায় ৭৪ কোটি টাকা। বান্দ্রায় তাঁর বিলাসবহুল বাড়ির দাম ২২ কোটি টাকা, গাড়ির সম্ভার ১.৩০ কোটি টাকার একটি গাড়িসহ উল্লেখযোগ্য।

অন্যদিকে, রাঘব চাড্ডার সম্পত্তি তুলনামূলকভাবে অনেক কম। তাঁর কাছে রয়েছে ৩৬ লক্ষ টাকার একটি বাড়ি, একটি মারুতি সুজুকি সুইফ্ট ডিজ়ায়ার গাড়ি এবং ৪.৯৪ লক্ষ টাকার সোনা। মোট সম্পত্তি ৫০ লক্ষ টাকা। স্বামী-স্ত্রী দু’জনের মিলিত সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৪.৫ কোটি টাকা।
দম্পতি ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৫ সালে তাঁদের সংসারে আসে সন্তান। বলিউড ও রাজনীতির মিলিত জীবনের পাশাপাশি সম্পদের এই তুলনামূলক ছবি সামাজিক ও গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
পিআর/টিকে