‘ধুরন্ধর-২’র সাফল্যেই কী পিছাল অক্ষয়ের ‘ভূত বাংলো’
ছবি: সংগৃহীত
১০:৩২ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
বলিউডে বক্সঅফিসের তান্ডব চলাকালীন প্রিয়দর্শন পরিচালিত ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। অক্ষয় কুমারের ‘ভূত বাংলো’ মূলত ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু প্রযোজক একতা কাপুরের সিদ্ধান্তে নতুন মুক্তির দিন ধরা হয়েছে ১৬ এপ্রিল।
‘ধুরন্ধর’ এবং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর ২’-এর অসাধারণ সাফল্যই মূলত এই পরিবর্তনের কারণ। ডিসেম্বর মাসে প্রথম ‘ধুরন্ধর’ মুক্তির পর তিন মাসের মাথায় আসা সিকুয়েলও বক্সঅফিসে সমান সাড়া ফেলেছে। প্রযোজকেরা জানান, দুটি ছবিকে যথাযথ মনোযোগ এবং পর্যাপ্ত জায়গা দেওয়ার জন্যই ‘ভূত বাংলা’ মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন মুক্তির সময় প্রথম শো হবে রাত ৯টায়।

প্রযোজক একতা কাপুর বলেন, “ধুরন্ধরের সাফল্য আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য উৎসাহব্যঞ্জক। প্রদর্শকেরা মনে করেন যে, এই পরিবর্তনের ফলে দু’টি ছবিই তাদের প্রাপ্য গুরুত্ব পাবে।” মুক্তির এই পরিবর্তন শিল্পীদের পক্ষেও ইতিবাচক। অক্ষয় কুমারের সঙ্গে একই সময়ে মুক্তি পেলে ‘ভূত বাংলো’ যথাযথ ব্যবসা করতে পারত না বলেই মনে করা হচ্ছে।
বিনোদন মহলে এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে সবাই। ‘ভূত বাংলো’ টিমও জানিয়েছে, তারা ১৬ এপ্রিল রাত ৯টা থেকে দর্শকদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত। রণবীরের ‘ধুরন্ধর’-এর সাফল্য শিল্পের জন্য উৎসাহের হলেও, এর প্রভাব সরাসরি অক্ষয় কুমারের ছবিতেও পড়েছে।
পিআর/টিকে