© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তৃতীয় দফায় অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

শেয়ার করুন:
তৃতীয় দফায় অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৯ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
আবারও অপারেশন থিয়েটারে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। একবার নয়, দু’বার নয়, এই নিয়ে তিন তিনবার ব্রেন টিউমারের সঙ্গে লড়াইয়ের পথে হাঁটলেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জীবনের কঠিন সময়ের লড়াইয়ের মুহূর্ত জানিয়েছেন তানিয়া। আজ শুক্রবার (৩ এপ্রিল) তৃতীয়বারের মতো অপারেশন থিয়েটারে প্রবেশ করতে যাচ্ছেন তিনি।
অপারেশনের আগে নিজের অনুভূতি জানাতে ফেসবুকে ছোট্ট একটি স্ট্যাটাস দিয়েছেন তানিয়া। লিখেছেন, তৃতীয় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।



কয়েকটি শব্দে স্পষ্ট হয়ে উঠেছে অভিনেত্রীর অদম্য সাহস, ভয়, ভালোবাসা আর বেঁচে থাকার প্রবল ইচ্ছা।

স্ট্যাটাসটি প্রকাশের পর থেকেই সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা আর দোয়ার স্রোতে ভাসছেন তিনি। মন্তব্যের ঘরে কেউ লিখছেন ‘আল্লাহ মালিক’ আবার কেউ জানাচ্ছেন দ্রুত সুস্থতার কামনা। সব মিলিয়ে ভক্তদের একটাই প্রার্থনা, স্বাভাবিক ছন্দে দ্রুতই ফিরে আসুক প্রিয় অভিনেত্রী।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির প্রথম ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেয়া হয়। সেখানে গত ৯ মার্চ তার মাথায় দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়েছিল।

এসএন  

মন্তব্য করুন