© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘অন্যায় হলে পাশে আছি’- ফখরুলকন্যা শামারুহ’র ফেসবুক পোস্ট

শেয়ার করুন:
‘অন্যায় হলে পাশে আছি’- ফখরুলকন্যা শামারুহ’র ফেসবুক পোস্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৫ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
নিজ জেলা ঠাকুরগাঁও ঘিরে আবেগঘন এক ফেসবুক পোস্ট করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ড. শামারুহ মির্জা।
                        
শুক্রবার (৩ এপ্রিল) সকালে নিজের ফেসবুক পোস্টে শামারুহ লেখেন, ঠাকুরগাঁওয়ের প্রতি ইঞ্চি মাটির সঙ্গে তার নাড়ির টান। তার ভাষায়-  ​‘আমি যখন ঠাকুরগাঁ গিয়েছি, সাঁওতাল পাড়ায় যেমন গেছি, আশ্রম পাড়ায় ও গিয়েছি। ঠাকুরগাঁওয়ের প্রতিটি সেন্টিমিটার জায়গা আমার খুব কাছের।’

কেবল স্মৃতিচারণ নয়, তার বার্তায় ছিল এক দৃঢ় সংকল্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, সমাজের যে স্তরেই হোক না কেন, যদি কারো ওপর অন্যায় করা হয়, তবে তিনি চুপ করে বসে থাকবেন না। শামারুহ লিখেছেন- ‘আমি সব সময় চেষ্টা করব সেই ব্যক্তির পাশে দাঁড়াতে, যার প্রতি অন্যায় হচ্ছে। সে যেই হোক।’

​নিজের এই লড়াইয়ে তিনি কতটা সফল হবেন, তা নিয়ে বিনয় প্রকাশ করলেও স্রষ্টার ওপর ভরসা রেখেছেন তিনি। যুক্তি এবং প্রমাণের নিরিখেই যে তিনি সত্যের পথে লড়াই করতে চান, সেই বার্তাও দিয়েছেন স্পষ্ট ভাষায়।

​​শামারুহ তার পোস্টে সরাসরি রাজনীতির চেনা ছকে পা না দিলেও, সমাজসেবা ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে অঙ্গীকার করেছেন, তাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এসএস/এসএন

মন্তব্য করুন