© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইন দিয়ে জুলাই বিপ্লব ও একাত্তরের স্বাধীনতা যুদ্ধ হয়নি: সাইফুল আলম

শেয়ার করুন:
আইন দিয়ে জুলাই বিপ্লব ও একাত্তরের স্বাধীনতা যুদ্ধ হয়নি: সাইফুল আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৪ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, সরকারি দল মুখে জুলাই সনদ মানার কথা বললেও কার্যত তারা তা বাদ দিয়েছেন। এখানে আইনী বিতর্কটা সামনে আনা অপ্রয়োজনীয়। কারণ আইন দিয়ে জুলাই বিপ্লব হয়নি, আইন দিয়ে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ হয়নি।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এলাকায় শিল্পকলা একাডেমীতে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত বার্ষিক রুকন সম্মেলন শেষে সাংবাদিকদের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেসব অধ্যাদেশ জারি করেছিল তা রাষ্ট্রের জন্য জরুরি ছিল কিন্তু বর্তমান সরকার তা বাদ দিয়ে দিচ্ছেন। তারা চাইলে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে তা বাদ দিয়ে দিতে পারবে। কিন্তু এতে করে জনগণের আকাঙ্খা বাস্তবায়ন না হলে গোটা জাতি হতাশ হয়ে পড়বে।

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকারের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় সদস্য (রুকন) সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আব্দুল জাব্বার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ প্রমুখ।

এসএস/এসএন

মন্তব্য করুন