© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন সোহেল রানা

শেয়ার করুন:
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন সোহেল রানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৭ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বরেণ্য অভিনেতা সোহেল রানা। বিষয়টি জানিয়েছেন এ অভিনেতা নিজেই। জানান, আগামী ৫ এপ্রিল, তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সোহেল রানা বলেন, ‌‘আগামী ৫ তারিখ রাতে অসুস্থতা পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের পথে রওনা হব। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।’

সোহেল রানার প্রকৃত নাম মাসুদ পারভেজ। সত্তর ও আশির দশকে পর্দা কাঁপানো এই অভিনেতা চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন প্রযোজক হিসেবে। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। সিনেমাটি পরিচালনা করেন প্রয়াত চাষী নজরুল ইসলাম।



পরবর্তী বছর, ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সোহেল রানা। এই সিনেমায় তিনি ‘সোহেল রানা’ নাম ধারণ করেন, যা পরবর্তী সময়ে তার স্থায়ী পরিচয় হিসেবে গড়ে ওঠে।

প্রযোজনায়, পরিচালনায় এবং অভিনয়ে সমান দক্ষতার পরিচয় দিয়েছেন সোহেল রানা। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দেশের চলচ্চিত্রের এক গুরুত্বপূর্ণ নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।


পিআর/টিকে

মন্তব্য করুন