© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার করোনায় স্কয়ার হাসপাতালের আইসিইউর প্রধানের মৃত্যু

শেয়ার করুন:
এবার করোনায় স্কয়ার হাসপাতালের আইসিইউর প্রধানের মৃত্যু
own-reporter
০৭:২০ পিএম | ০৭ জুন, ২০২০

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে (কোভিড-১৯) মারা গেলেন স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনাভাইরাসের সঙ্গে প্রায় একমাস লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেলেন। রোববার বিকেলে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

স্কয়ার হাসপাতালে কর্মরত তার স্ত্রী গাইনী চিকিৎসক ডা. খালেদা জানান, ডা. মির্জা একমাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডা. মির্জা নাজিম উদ্দিনের মৃত্যুতে স্কয়ার পরিবার শোক প্রকাশ করেছে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন