© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীর্ঘ বিরতির পর সোশ্যাল মিডিয়ায় ফিরলেন সঙ্গীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স!

শেয়ার করুন:
দীর্ঘ বিরতির পর সোশ্যাল মিডিয়ায় ফিরলেন সঙ্গীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪১ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
তর্ক, আইনি জটিলতা এবং ব্যক্তিগত অস্থিরতার পর আবারও সামাজিক মাধ্যমে ফিরলেন ব্রিটনি স্পিয়ার্স। দীর্ঘ বিরতির পর তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ, কারণ সাম্প্রতিক সময়টা তাঁর জন্য ছিল বেশ অস্থির।

মার্চ মাসের শুরুতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাঁকে আটক করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পরই হঠাৎ করে সামাজিক মাধ্যম থেকে দূরে সরে যান তিনি। নিয়মিত সক্রিয় থাকা ব্রিটনির এই নীরবতা তখন অনেকের মধ্যেই উদ্বেগ তৈরি করেছিল।

অবশেষে সেই অপেক্ষার অবসান। নতুন একটি ভিডিওতে দেখা গেল, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছেলে জেডেন জেমস এর সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। কখনও নাচ, কখনও হাসি, কখনও খুনসুটি িমা ও ছেলের সহজ মুহূর্তগুলো খুব দ্রুতই ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে।



ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় ব্রিটনি কৃতজ্ঞতা জানিয়েছেন সবাইকে। তিনি লিখেছেন, সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ, আর পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো তাঁর কাছে আশীর্বাদের মতো।

এই সংক্ষিপ্ত বার্তাতেই যেন ধরা পড়েছে সাম্প্রতিক সময়ের অভিজ্ঞতা। কারণ বিতর্কের পরে তাঁর ঘনিষ্ঠদের পক্ষ থেকেও জানানো হয়েছিল, পরিবার তাঁর পাশে আছে এবং এই সময়টুকু কাটিয়ে উঠতে তাঁকে মানসিকভাবে শক্তি দিচ্ছে।

ঘটনার পরদিনই তিনি মুক্তি পান। তখন তাঁর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন এবং আইন মেনে চলবেন। তবে জনসমক্ষে না এসে কিছুটা সময় নিজের মতো কাটিয়েছেন তিনি।

এবার সামাজিক মাধ্যমে ফিরে যে দৃশ্য তিনি সামনে আনলেন, সেখানে আলোচনার কেন্দ্রবিন্দু কোনো বিতর্ক নয়, বরং পরিবারের সান্নিধ্য। কঠিন সময়ের পর স্বাভাবিক জীবনে ফেরার এই ইঙ্গিতকেই অনেকে দেখছেন তাঁর নতুন মানসিক অবস্থার প্রতিফলন হিসেবে।

বহু ঝড়ের মধ্যেও ব্রিটনির এই বার্তা যেন একটাই কথা মনে করিয়ে দিল শেষ পর্যন্ত সংকটের সময়ে সবচেয়ে দৃঢ় আশ্রয় হয়ে ওঠে পরিবার।

পিআর/টিকে

মন্তব্য করুন