আরাধ্যার অভিভাবকত্ব প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক বচ্চন
ছবি: সংগৃহীত
০৯:১৯ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
বলিউডের আলোচনায় থাকা পরিবারগুলোর মধ্যে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন এর পরিবার বিশেষ স্থান অধিকার করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন বলেন, তাঁর মেয়ে আরাধ্যা বচ্চন-এর জীবনযাত্রা ও শিক্ষার পেছনে স্বামী-স্ত্রীর মধ্যে কোনও প্রতিযোগিতা নেই। মেয়ে যে পরিবারে বড় হচ্ছে, সেই পরিবেশ তাকে জীবনের নানা শিক্ষা দেয়।

অভিষেক জানান, সন্তানকে কেবল নিজের পক্ষে গড়ে তোলা বা নির্দিষ্ট কিছু শেখানো নয়, বরং বাবা-মা দু’জনের উদাহরণ দেখানোই মূল। তিনি বলেন, “আমরা দু’জনেই আরাধ্যাকে সবটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। কোনটা ঠিক আর কোনটা ভুল, সেটা সরাসরি বলি না। আমরা নিজেরা সবটা চোখের সামনে দেখিয়ে দিতে বিশ্বাস করি। বিষয়টা কখনওই এমন নয় যে, ‘ঠিক আছে, আমি ওকে আত্মরক্ষা শেখাব।’ ঐশ্বরিয়াও সমানভাবে সক্ষম। আরাধ্যার দায়িত্ব নিয়ে কোনও ভাগাভাগি নেই, কোনও প্রতিযোগিতা নেই।”
তিনি আরও জানান, সন্তানের চরিত্র ও মনোভাব মূলত পরিবারে দেখানো জীবনাচরণ থেকে প্রভাবিত হয়। এই দৃষ্টিকোণ থেকে অভিষেক ও ঐশ্বর্যা সমানভাবে দায়িত্ব পালন করেন। আরাধ্যার প্রজন্মের সঙ্গে অভিষেকের প্রজন্মের পার্থক্য থাকলেও পরিবারে সমতা বজায় রাখা তাঁর প্রধান লক্ষ্য।
পরিবারের প্রতি ভালোবাসা, দায়িত্বশীল অভিভাবকত্ব এবং সন্তানের প্রতি সতর্ক মনোভাব এই তিনটি দিকই তাদের জীবন ও পরিবারকে আলাদা পরিচয় দিয়েছে।
পিআর/টিকে